ঝড় এলেই বাঁধ ভাঙে উপকূলে এখনও সরেনি ইয়াসের পানি
মে মাসে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উপকূলের বেড়িবাঁধগুলোর বড় একটি অংশ ভেঙে তছনছ হয়ে যায়। ফলে খুলনা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল ভেসে যায়, প্লাবিত হয় শত শত গ্রাম আর কয়েক হাজার মাছের ঘের।