উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও মনিটরিং বৃদ্ধি করতে হবে
দেশের উপকূলীয় অঞ্চলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যেসকল কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ লোকবলের অভাব রয়েছে। এর ফলে, প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখে থাকা বরগুনার মতো দেশের উপকূলীয় অঞ্চলগুলোর অধিবাসীদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সম্ভব হচ্ছে না।